আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করল ব্রিসবেন - Samayer Pata: Bangla Newspaper | Bangla News | ব্রেকিং নিউজ | বাংলাদেশ

Samayer Pata: Bangla Newspaper | Bangla News | ব্রেকিং নিউজ | বাংলাদেশ

https://www.samayerpata.xyz/ বাংলাদেশসহ সারা বিশ্বের সংবাদ পোর্টালে আপনাকে স্বাগতম । আমাদের সর্বশেষ খবর, জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, সারাদেশ, খেলা, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য, বিনোদন, চাকরি, ইসলাম ও জীবনের বাংলা খবর দ্রুত সবার আগে পেতে এখনি ভিজিট করুন Samayer Pata#জাতীয় #রাজনীতি #আন্তর্জাতিক #খেলা #চাকরি

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করল ব্রিসবেন


 



চোটগ্রস্ত শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে বিগ ব্যাশ লিগ (বিবিএল) এর বাকি সময়ের জন্য আরেক পাকিস্তানি ফাস্ট বোলার জামান খানকে আন্তর্জাতিক বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ব্রিসবেন হিট।


ডানহাতি এই পেসার শনিবার বিকেলে গ্যাবায় তার সাবেক দল সিডনি থান্ডারের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলতে পারবেন। বিবিএল টেকনিক্যাল কমিটির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই তার খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে।


জামান খান এর আগে বিবিএলের ১৩তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন। সে আসরে তিনি চারটি ম্যাচে অংশ নিয়ে ১৬.৩৮ গড়ে আটটি উইকেট শিকার করেন। এরপর তিনি পাকিস্তানের হয়ে ১০টি টি২০ ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।


পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনাযক শাহিন আফ্রিদির অধীনে খেলা ২৪ বছর বয়সী জামান সম্প্রতি আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন। ওই প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন।



পিএসএল ও বিবিএলের পাশাপাশি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায়ও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে তিনি ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন।


ব্রিসবেন হিটের প্রধান কোচ ইয়োহান বোথা জামান খানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবেন। নতুন বল হাতে তিনি প্রকৃত উইকেটশিকারি, আবার নিজের ভিন্নতা ও গতির মাধ্যমে একটি ওভারও নিয়ন্ত্রণে রাখতে পারেন। তিনি আমাদের বোলিং আক্রমণের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ক্যারিয়াারের শুরুতেই জামান প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এবং তিনি ক্রমাগত নিজের খেলাযয় উন্নতি করে চলেছেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages